July 25, 2026, 5:11 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজশাহী গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক ৫টি সোনার বার উদ্ধার-সহ গ্রেফতার: ১

সিরাজুল ইসলামের (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভাস্থ হাটপাড়া ঘাটের উপর পদ্মা নদীর ধার হতে রাত ০৭:৪০ টায় একজন অবৈধ স্বর্ণ চোরাকারবারিকে ৫টি সোনার বার-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মোশারফ হোসেন (২০)। মোঃ মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:১৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গত ২০ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০৭:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৭:৪০ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোঁচায় গুজা অবস্থায় কালো কসটেপ দ্বারা মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ, যার ওজন ২৯৪.১৩ গ্রাম অবৈধ স্বর্ণ-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, স্বর্ণ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বর্ণ চোরাকারবারি চক্রের ডাবলু ও জাহিদ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বর্ণ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ