July 25, 2026, 8:58 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফেনীর ফাজিলপুরে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা জামায়াতের আয়োজিত এক কুরআন তালিম অনুষ্ঠানে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টা দিকে ফাজিলপুরের ব্যাপারী বাড়িতে অনুষ্ঠিত ধর্মীয় এ তালিমে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে শুরু হয় মহিলা জামায়াতের এই ধর্মীয় শিক্ষা অনুষ্ঠান। এতে বিপুল সংখ্যক এলাকার নারীরা অংশ নেন। কিন্তু হঠাৎ স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করে তালিম কার্যক্রমে ভাঙচুর চালিয়ে উপস্থিত মহিলাদের ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখে।

সংবাদ পেয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মহিলাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও চওড়া হয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হামলায় শারাফাত উল্লাহ, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, মেহেদী হাসান মেহেরাজ, আরমান হোসেনসহ বহুজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান এবং ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

তবে এ বিষয়ে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ