October 30, 2026, 10:29 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কারিতাসের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

প্রান্তিক জনগোষ্ঠির প্রতি নেতিবাচক মনোভাব এবং আচরন পরিবর্তন করা ও কাংখিত সম্প্রদায়ের জন্য সামাজিক পরিষেবাগুলিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস আইডিপিডিসি প্রকল্প’র আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উক্ত সভা আয়োজন করা হয়।

কারিতাস তালা উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ।

সিডিএ লিটন সেনের সঞ্চানায় এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শংকর কুমার দাস, মো. মনিরুল ইসলাম, ইউপি সচিব মো. রেজাউল ইসলাম ও সিডিএ কমলেশ মিস্ত্রী প্রমুখ। সভায়- সমাজে পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রদানের দাবী উপস্থাপন করা হয়।

এসময় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য ও আইডিপিডিসি প্রকল্পের উপকারভোগী ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ