September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটিতে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম উদ্ধোধন করেছেন মসিক প্রশাসক অতিরিক্ত সচিব মোখতার আহমেদ

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়োজনে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম চলছে।

২০ অক্টোবর মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের কাচিঝুলি সাহেব কোয়ার্টার এলাকায় মশক নিধন ক্রাশ প্রোগ্রামের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ। মসিক সচিব উদ্ধোধন কালে বলেন গত ১৮ অক্টোবর থেকে ১২ দিনব্যাপী এই ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম এবং ৩৩ টি ওয়ার্ডে ভ্রাম্যমান মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম চলবে।

এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনা মূলক বার্তা প্রচার এবং লিফলেটের বিতরনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চলবে।মসিকের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এস কে দেবনাথ নেতৃত্বে ডেঙ্গুর লার্ভা অনুসন্ধানের জন্য লার্ভা অনুসন্ধান টিম কাজ করছে।এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের কার্যক্রম চলমান আছে।

তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এসময় মসিকের স্বাস্ত্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এস কে দেবনাথ,সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

মসিক প্রশাসক সম্মানিত নাগরিকবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার জন্য এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ