July 25, 2026, 9:48 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অনার্স অতিভূক্তি শিক্ষক নেতাদের ফুলেল শুভেচছা ও অভিনন্দন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

গত ২০ অক্টোবর ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ।

অনার্স অধিভূক্তি প্রত্যাশী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়ে তাদের সমস্যার ও দাবীর কথা অবহিত করলে ভিসি প্রফেসর ড.এএসএম আমানুল্লাহ অনার্স অতিভূক্তি শিক্ষক নেতাদের দাবী ধৈর্য সহকারে শুনে যৌক্তিক দাবী দাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন।

কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “নাসিরাবাদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ্,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এটিএম জাফরুল আযম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ের শিক্ষকদের সাবজেক্ট অধিভুক্তি নিয়ে বিগত সরকারের নিষেধাজ্ঞার কারনে সাবজেক্ট অধিভুক্তি কার্যক্রম বন্ধ রাখা হয়। কিন্তু বর্তমানে পূর্বে নিষেধাজ্ঞার যে সমস্ত কলেজ সমূহে সাবজেক্ট অধিভুক্তি স্থগিত রাখা হয়ে ছিল সেই সমস্ত সাবজেক্ট অধিভুক্তির কার্যক্রম চলমান রয়েছে। বাকীদের অচিরেই অধিভূক্তি প্রদানের আশ্বাস দেন।

ভিসিকে ফুলেল শুভেচছা জানানোর সময় অনার্স অধিভুক্তি প্রত্যাশী শিক্ষক সংগঠন’ এর সভাপতি আনিসুর রহমান আনিস,সহ-সভাপতি অজয় সাহা,সদস্য বিধান দত্তসহ বেশ কিছু শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ