July 25, 2026, 10:18 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মানুষ এখন আর পুরাতন প্রতীকে ভোট দিয়ে প্রতারিত হতে চায় না

নিউজ ডেস্ক

দেশের মানুষ এখন আর পুরাতন প্রতীকে ভোট দিয়ে নতুন করে প্রতারিত হতে চায় না। কারণ, তারা উপলব্ধি করতে পেরেছে যে, অতীতের শাসকরা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছে। তাই তারা এখন দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শরিক হতে চায়। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা আবাসন ক্যাম্পে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষা-সংস্কৃতি, সমাজনীতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ ও সংসদসহ রাষ্ট্রের সব অবকাঠামোকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ঢেলে সাজাতে হবে। তাহলে ন্যায়-ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা, গণমানুষের কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব হবে।

সেলিম উদ্দিন বলেন, অপার সম্ভাবনার দেশ আমাদের এ প্রিয় জন্মভূমি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের সমারোহে পরিবেষ্টিত আমাদের এ বাংলাদেশ। তাই এদেশকে পর্যটনের দেশে পরিণত করা খুবই সম্ভব। মূলত, আমাদের দেশের মানুষ অতি সহজ-সরল। তারা আত্মসম্মান নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মিলেমিশে বাঁচতে চান। কিন্তু কিছু অসৎ ব্যক্তি ও একশ্রেণির রাজনৈতিক উচ্চাভিলাষীদের কারণে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। তারা লাগামহীন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজী, টেন্ডারবাজীর মাধ্যমে অগাধ বিত্ত-বৈভব কুক্ষিগত করেছে।

তিনি আরও বলেন, দেশের সিংহভাগ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে বাস করলেও তাদের জীবন খুবই জৌলুসপূর্ণ। তাই এ অশুভ বৃত্ত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে দেশে একটা ইতিবাচক পরিবর্তন দরকার।

তিনি দেশকে অশাসন-দুঃশাসন, দুর্নীতি ও ঘুষমুক্ত করতে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, এদেশের মানুষ আর অপশাসন-দুঃশাসন ও স্বৈরাচারী-ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। কারণ, তারা স্বাধীনতার পর সুশাসন ও জনগণের ভাগ্যের পরিবর্তনের নামে লুটেরাদের লুটপাট ও লাগামহীন জুলুমবাজী দেখছে। তাই তারা এখন পরিবর্তন চায়। দেশের মানুষ এখন আর পুরাতন প্রতীকে ভোট দিয়ে নতুন করে প্রতারিত হতে চায় না। কারণ, তারা উপলব্ধি করতে পেরেছেন যে, অতীতের শাসকরা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছে। তাই তারা এখন দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শরিক হতে চায়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব:)আব্দুল বাতেন, ইসলামী ইন্টারন্যাশন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দীন। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. খয়বর আলী। সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসাইন রাজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ