September 15, 2026, 10:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফ এর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফ এর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২০ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চীফ বাইবা জারিনার আমন্ত্রণে ঢাকাস্থ ইইউ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

এ প্রতিনিধি দলে ছিলেন মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি এড. সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে নারী সমাজের ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ