September 15, 2026, 10:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কুষ্টিয়া জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে- মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই এ বিষয়ে গণভোট আয়োজন করতে হবে।

গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আইনি স্বীকৃতি লাভের পর, তার আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত। এর আগে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।

জনাব মোবারক হোসাইন আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলার নায়েব আমীর ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত নমিনী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত নমিনী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত নমিনী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের জামায়াত মনোনীত নমিনী আবজাল হোসেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও শহর জামায়াতের রুকনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ