July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল ১০০ কেজি গাঁজা, আটক ১

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউছার (৩০) নামের একজনকে আটক করা হলেও পলাতক রয়েছেন ইউপি সদস্য নূরুল ইসলাম।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

প্রথমে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর আটক কাউছারের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে আরও ৬০ কেজি গাঁজা পাওয়া যায়, যা তখন শুকানো হচ্ছিল।

অভিযানের সময় নূরুল ইসলাম মেম্বার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পলাতক এই জনপ্রতিনিধিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আটক কাউছার উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নূরুল ইসলামের সহযোগী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। পলাতক ইউপি সদস্যকে ধরতে আমাদের অভিযান চলছে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ