July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পানজোড়া ও পারোয়ান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় দুইটি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পানজোড়া এলাকার পেরাগোদি ও পারোয়ান এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পানজোড়া গ্রামের মো. মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লাকে (৩৩) তিন লাখ ও বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খানকে (৪৪) পঞ্চাশ হাজার টাকা মোট দুইটি মামলায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ