September 15, 2026, 10:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক রিপোর্ট

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে আজ রোববার ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধা পেয়ে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। সেখান থেকে বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্চি।

বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা।

এদিকে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে অর্থ বিভাগ। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে বলা হয়, ৬ শর্ত পালন সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেয়া হবে। আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

কিন্তু এ আদেশ জারির পর, তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বেতনের ৫ শতাংশ বাড়িভাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ বিকেলে শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ বের করেন এমপিওভুক্ত শিক্ষকরা। পরে তাদের মিছিল আটকে দেয় পুলিশ।

বিকেল পৌনে ৪টার দিকে মাজার রোডের সামনে তাদের আটকে দেয়া হয়। এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলে শিক্ষকরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন। ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’– এসব স্লোগান দেন তারা।

এদিন সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বাড়ি ভাড়ায় সম্মতি দেয় অর্থ বিভাগ। কিন্তু সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে বিএনপি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণে অগ্রাধিকার দেবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এরজন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ