September 15, 2026, 3:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাশিয়া যুদ্ধে কত বাংলাদেশি জড়িয়েছেন, জানতে সরকারকে আইনি নোটিশ

আর্ন্তজাতিক ডেস্ক

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে বাংলাদেশের কত নাগরিক বাধ্য হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়েছেন, তার তথ্য চেয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো নাগরিকের বিদেশের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ আছে কি না তা নোটিশে জানতে চাওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ এ নোটিশ ডাকযোগে পাঠান। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও নীতি বিভাগের যুগ্ম-সচিবকে বিবাদী করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে আইনি প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

আইনজীবী জুয়েল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠিয়েছে। একপর্যায়ে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়।
যদিও এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোতে বাংলাদেশ দূতাবাসের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তারপরও অনেকে বুঝে, না বুঝে রাশিয়া গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। তাই এর প্রতিকার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ