October 31, 2026, 2:31 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটিতে ১২দিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম চলছে

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়োজনে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম ১৮ অক্টোবর হতে চলছে।

১৯ অক্টোবর শহরের রামবাবু রোড,বাগানবাড়ি এলাকা ,আমলাপাড়া,গোলপুকুরপাড় ও নতুন বাজার এলাকায় সকাল ১০ টা দেখে দিনব্যাপী মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

গত ১৮ অক্টোবর থেকে ১২ দিনব্যাপী এই ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম এবং ৩৩ টি ওয়ার্ডে ভ্রাম্যমান মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম চলবে।এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনা মূলক বার্তা প্রচার এবং লিফলেটের বিতরনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চলবে।

মসিকের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এস কে দেবনাথ বলেন ডেঙ্গুর লার্ভা অনুসন্ধানের জন্য লার্ভা অনুসন্ধানে টিম কাজ করছে।এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের কার্যক্রম চলমান আছে। তিনি আরও বলেন মসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ এর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার বলেন সম্মানিত নাগরিকবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার জন্য এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ