September 15, 2026, 8:20 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জামায়াতের যুব বিভাগকে আলাদা করে ’পৃথক সংগঠন রুপে’ যুবসমাজের মধ্যে কাজ করা জন্য এখনই যুগপযোগী সময়

বিট রিপোর্টার

সারা দেশের বিএনপির সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগকে সারাদেশে ঢেলে সাজানো সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে।

সাথে সাথে যুবসমাজকে জামায়াতের ছায়াতলে নিয়ে আসার জন্য এই সংগঠনটি হতে পারে একটি অন্যতম নিয়ামক। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর যুব শাখাটি বিভিন্ন রকম প্রোগ্রাম ও কর্মসূচি হাতে নিয়েছে যা সারা দেশব্যাপী প্রশংসিত হয়েছে এ অবস্থায় সারা দেশের যুব বিভাগকে যদি শ্রমিক কল্যাণের মতো আলাদা শাখা হিসেবে গড়ে তোলা যায় আগামী নির্বাচনে তার ফল হবে সুদূর প্রসারী।

এখন যুব বিভাগ যে অবস্থায় রয়েছে তাতে এই সংগঠনটি নিজস্ব সক্রিয়তা নিয়ে কাজ করতে পারছে না তাই জামায়াতের উচিত উক্ত শাখা টিকে আলাদা করে সারা বাংলাদেশের যুব সমাজকে এই সংগঠনের ছায়াতলে নিয়ে আসা।

ডাকসু,রাকসু, চাকসু ও জাকসু নির্বাচনে ইতিমধ্যেই এ দেশের যুবসমাজ জামায়াতে ইসলামের প্রতি ঝুকে পড়েছে। এটাকে যদি জামায়াত কাজে লাগাতে না পারে তাহলে আগামী নির্বাচনে জামায়াত যে দেশ শাসনের স্বপ্ন দেখতেছে তা অংকুরে এই বিনষ্ট হবে বলে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট মহল মনে করে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দের সাথে আলাপ কালে আমাদের প্রতিবেদক জানতে চেষ্টা করেছেন যুব সমাজ নিয়ে তাদের ভাবনা ও করণীয় নাম প্রকাশ্যে অনিচ্ছুক দায়িত্বশীল বৃন্দ জানিয়েছেন তারা চায় যুব বিভাগ টি একটি আলাদা স্বতন্ত্র শাখা হিসেবে সারাদেশে কাজ করুক এবং কেন্দ্রের সংগঠনকে বিষয়টি ভেবে দেখার জন্য তারা আহবান জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ