July 25, 2026, 5:12 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার

মো: মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছদ্মবেশ ধারণ করে এক তরুণীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অপহরণের শিকার তরুণী মোসাঃ সুমাইয়া আক্তার (১৯) ওই এলাকার মাকসুদা আক্তার ও মোঃ শুকুর আলীর মেয়ে।

বাদী মাকসুদা আক্তার থানায় অভিযোগ করে বলেন, শনিবার সকালে রাবেয়া বেগম (৪৫) ও হেলেনা আক্তার ওরফে আইভি (৩৮)সহ আরও চারজন অজ্ঞাতনামা পুরুষ সিআইডি পুলিশের ছদ্মবেশে সাদা মাইক্রোবাসে করে বাড়িতে আসে। তারা ভিকটিম সুমাইয়াকে “তদন্তের প্রয়োজন” বলে বাড়ি থেকে নিয়ে যায়।

পরে পরিবারের সন্দেহ হলে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাবেয়া বেগমকে গ্রেফতার করে। অন্যরা পলাতক রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্তে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় এফআইআর নং-২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৫, জি আর নং-২৭৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারা অনুযায়ী তদন্তাধীন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ