September 15, 2026, 8:03 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শাহজালাল কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, ফ্লাইট চলাচল শুরু

নিউজ ডেস্ক রিপোর্ট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাঁচ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি এবং সিভিল অ্যাভিয়েশনের যৌথ প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান উপদেষ্টা নিজে ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সকল জরুরি পদক্ষেপ গ্রহণ করছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টা থেকে সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করবে।

এছাড়া, আগুনের সঠিক কারণ জানার জন্য তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ