September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শ্রেষ্ঠ শিক্ষকদের ভাবনা বিষয়ক সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংড়ির কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে “শ্রেষ্ঠ শিক্ষকদের ভাবনা বিষয়ক আলোচনা সভা, মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান” অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন ৩০ নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম।

এসময় বক্তব্য রাখেন নাজমুল হায়দার বাদল, আবুল কাসেম, মো. হাসানুজ্জামান, শাহানা মিলা, শাহনাজ ইয়াসমিন, নাজমুল ইসলাম, বিজন ব্যাপারি, শাকিল আহম্মেদ, নূরুন্নাহার, নাসরিন বিনা, দেবব্রত, মাহামুদা, নাজমুল হাসান, কামরুল হাসান, পারভেজ মাহমুদ, উম্মে কুলসুম, জাহাঙ্গীর, সামমী আক্তার দীপা ও ইসরাত ফেরদৌস।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ভূমিকা ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনন গঠনে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটি প্রাথমিক শিক্ষকদের মাঝে মিলনমেলার আবহ সৃষ্টি করে, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ