September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিসের ডিজি বলেন তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে

নিউজ ডেস্ক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও আমাদের সদস্যরা কাজ করছে। পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করবো। আগুনে দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নন।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘একপাশে আগুন নেভানো হয়েছে, সেখান থেকে মালামাল বের করে দেয়া হয়েছে। আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপন করা। পরে বসে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছেন।’

কেমিক্যাল জাতীয় কোনও পণ্য ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৩৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ