October 31, 2026, 5:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

নাহিদ জুলাইযোদ্ধা আতিকুলের সঙ্গে দেখা করলেন

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীর সংসদ ভবন এলাকায় পুলিশের হামলায় আহত জুলাইযোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার আজমপুরে আতিকুলের বাসায় যান নাহিদ ইসলাম। এ সময় তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন এনসিপির আহ্বায়ক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্মা-মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে ডান হাত হারান আতিক। গতকাল ১৭ অক্টোবর দুপুরে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ২০ বিক্ষোভকারী।

এ সময় পুলিশের ধাওয়ায় আতিকুলের কৃত্রিম হাতটি রাস্তায় খুলে পড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ