September 16, 2026, 12:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ে চুরি, ল্যাপটপ ও কম্পিউটারসহ নগদ টাকা লুট

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে অফিসের পেছনের দিক দিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাত ২টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাত চোরদল এই চুরির ঘটনা ঘটায়। তারা অফিস কক্ষ থেকে ২টি ল্যাপটপ, ২টি ডেস্কটপ কম্পিউটার, ১টি ট্যাব, নগদ ৩০ হাজার টাকা এবং বিভিন্ন অফিস সামগ্রী নিয়ে যায়।

ঘটনার সময় কার্যালয়ে নৈশপ্রহরী থাকলেও চোরেরা ভবনের পেছনের দিক দিয়ে প্রবেশ করে দ্রুততার সঙ্গে চুরি সংঘটিত করে বলে জানা গেছে। চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর সকালে সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ