October 31, 2026, 1:52 pm
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার

তরফদার রবিউল ইসলাম

 

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব-১১

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/১০/২৫ খ্রিস্টাব্দ রাতে *র‌্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি ইস্রাফিল (৫০), পিতা- মৃত সালাম, গ্রাম- হাড়িখালী, থানা- বাগেরহাট সদর, জেলা বাগেরহাটকে গ্রেফতার করেছে*।

উল্লেখ্য যে, গত ০৩/১০/২৫ খ্রি. সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর থানা এলাকার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ