October 30, 2026, 9:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগমারায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা যুবদলের সদস্য সচিব টুটুল

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আন্ত: জেলা ফুলবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে, ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা যুবদলের সদস্য সচিব টুটুল।

রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুক্রবার বিকেলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগীপাড়া ফুটবল টুর্নামেন্টের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক রকিবুল ইসলাম সিদ্দিক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জল হোসেন, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন ও আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ