July 25, 2026, 11:17 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ডিল সেডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এপিবিএন) মোঃ আলী হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন,  বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ঈমাম সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা মতবিনিময় সভায়।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক নির্মুল করতে হবে।
পুলিশের পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে তারা জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ