September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন

তালা প্রতিনিধি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তালায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসক্লাব মোড় সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, তালা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।

প্রভাষক মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যাপক নিলুফার বানু, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মইনুল ইসলাম, সাবেক সভাপতি জগদীশ হালদার, শিক্ষক নেতা মানিক চন্দ্র নাথ, হাসিবুর রহমান, মো. মতিয়ার রহমান, জাহাঙ্গীর হাসান, আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী লিটু, অরুন কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম ও নুর মোহাম্মদ পাড় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ টাকা চিকিৎসা ভাতা নিয়ে বে-সরকারী শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। একারনে অনতিবিলম্বে শিক্ষকদের নায্য দাবি- ২০% বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানানো হহয়। একই সাথে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ