October 30, 2026, 11:41 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জবিতে মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ আল- মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জবিতে মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ, জবি প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি মন্দির স্থাপনের দাবি সনাতনী শিক্ষার্থীদের, সেই দাবির প্রেক্ষাপটে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে আজ ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে সকল শিক্ষার্থীরা একযোগে স্লোগান দেয়।

এরপর শিক্ষার্থীরা মন্দিরের স্থান নির্ধারণ করে দেন। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের পাশে অথবা কাঠালতলার দিকে মন্দির স্থাপন করা যেতে পারে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টিও মন্দির স্থাপনের উপযুক্ত জায়গা বলে মনে করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে সব ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরাও সহমত পোষণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসের শুরু থেকেই মন্দির স্থাপনের দাবি জানিয়ে এসেছে শিক্ষার্থীরা। তাতেও প্রশাসন থেকে আশানরূপ ফলাফল না পেয়ে শিক্ষার্থীরা ৩ দিনের সময় বেধে দেন প্রশাসনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ