September 16, 2026, 11:49 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুর উপজেলা ছাত্রদল নেতা রফিক মৃধার ওপর হামলা ও মোটর সাইকেল ভাঙচুরের অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিক মৃধা মোটরসাইকেলে করে ইছানীল মোড় এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে তার পা ভেঙে যায়।

আহত রফিক মৃধা রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের প্রয়াত রুস্তম মৃধার ছেলে। তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রফিক মৃধা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা চালিয়েছে। তারা আগে থেকেই ওত পেতে ছিল।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ