July 25, 2026, 10:17 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী-আলোচনা সভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্ত্বরে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসকল কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্ণব ঘোষ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ