September 15, 2026, 3:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় নিহত-১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা সদর উপজেলার শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহত ওই ব্যাক্তির নাম আব্দুল হান্নান (৫৬)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেন-গ্রাামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্র জানায়, আব্দুল হান্নান পেশায় একজন দলিল লেখক ছিলেন। পাংশা সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে প্রয়োজনীয় কাজে জেলা রেজিঃ অফিসে যান। দুপুরে কাজ শেষে পাংশায় ফিরছিলেন তিনি। রেজিঃ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় গোয়ালন্দ-মোড় গামি একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের নার্সিং ইনচার্জ রওশন আরা বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। পাশাপাশি ওই মাইক্রোবাসটির চালককে আটকের চেষ্টা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ