September 15, 2026, 8:03 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান ” শ্লোগান ধারণ করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত।

আয়োজিত বিশ্ব মান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা জেলা পরিষদ এর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ১৩ অক্টোবর সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মোখতার আহমেদ।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মাহমুদ প্রধান ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড.ওয়াকিলুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইএর উপ- পরিচালক ময়মনসিংহ বিভাগীয় অফিস প্রধান মোঃ মোন্নাফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুবক্কর সিদ্দিক। RAB-১৪ ময়মনসিংহ অঞ্চলের কমান্ডিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান,ক্যাব ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে কর্মরত পরিদর্শক (মেট) রাইসুল ইসলাম ও পরীক্ষক (রসায়ন) পারভেজ খান।

মুক্ত আলোচনায় ময়মনসিংহ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের সভাপতি সফিউল্লাহ,কোকা কোলা প্রতিনিধি কামরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ