September 15, 2026, 6:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা গভর্নিং বডি নির্বাচনে অনিয়মের অভিযোগ- নির্বাচন বর্জনের ঘোষণা প্রার্থীর

স্টাফ রির্পোটার

আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনের আগের দিন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিন প্রার্থী। মোট আটজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তিনজন প্রার্থী মঙ্গলবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক প্রার্থী মাওলা সুলাইমান। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ভোটার তালিকায় একাধিক মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অনেক ভোটারের ঠিকানা নেই। এছাড়া, বিধি-বহির্ভূতভাবে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

‎প্রার্থীরা বলেন, এ ধরনের অনিয়মের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা নির্বাচন বর্জন ঘোষণা করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান।

‎জানা গেছে, গত ২ সেপ্টেম্বর অধ্যক্ষ মাওলানা বাইজিদ হোসেন অভিভাবক সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

‎এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা বাইজিদ হোসেন বলেন, “ভোটার তালিকা নিয়ম মেনেই প্রণয়ন করা হয়েছে। কেউ চাইলে আপত্তি জানাতে পারতেন।”

‎প্রার্থীদের অভিযোগ ও অধ্যক্ষের বক্তব্যে নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় মহলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ