September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে সকল মৎস্যজীবীদের জন্য প্রণোদনা ব্যবস্থা প্রহণের দাবিতে মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে “মা ইলিশ ধরবো না দেশের ক্ষতি করবো না, ইলিশ হলো মাছের রাজা ঝাটকা ধরলে হবে সাজা” প্রতিপাদ্য ধারণ করে জেলায় নিবন্ধিত সকল মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা কেন্দ্রীয় মৎস্য সমবায় সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরডে আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত  হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি অচিন্দ্র নাথ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি নিষেধাজ্ঞায় এখন নদীতে সকল প্রকারের মাছ ধরা বন্ধ রয়েছে। এসময় কিছু মৎস্যজীবীকে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে চাউর প্রদান করা হয়েছে । কিন্তু যাদেরকে এই চাউল প্রদান করা হয়েছে তাদের অনেকেই এই পেশার সাথে জড়িত না।

যে সকল মৎস্যজীবীরা এই পেশায় জড়িত এবং তাদের নিবন্ধনধিত কার্ড রয়েছে তাদের সকলকে এই সরকারি প্রণোদনা প্রদান করতে হবে। প্রকৃত মৎস্যজীবীরাই যেন চাল পায় সে দিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোড় দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ