September 15, 2026, 8:04 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে পালিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ স্লোগানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও মহড়া অনু্‌ষ্ঠিত হয়েছে৷

সোমবার (১৩ অক্টোবর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতেই দিবসটি উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন, সদর পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার (ইউএলও) শিকদার নাজির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে কোন ধরণের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে হলে প্রাথমিক করণীয় সম্পর্কে ধারণা থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে সাধারণ নাগরিককে সচেতন হতে হবে। স্কুল পর্যায়ে অগ্নিকান্ড নির্বাপন পদ্বতি সম্পর্কে শিক্ষাথীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। নিজেকে সচেতন হতে হবে ও অন্যকে সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

আলোচনা সভা শেষে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে প্রাথমিক পর্যায়ে অগ্নিকান্ড নির্বাপন পদ্বতি সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। মোহরা প্রদর্শন করে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এইটি চৌকস দল।

এসময় এতে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য ও রোবার স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ