September 15, 2026, 9:34 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

নিউজ ডেস্ক রিপোর্ট

জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে জাতিসঙ্ঘের ঢাকাস্থ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিস. গোয়েন লুইস এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

জাতিসঙ্ঘের মান্যবর মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর উদ্দেশে জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মান্যবর মিস. গোয়েন লুইস-এর নিকট হস্তান্তর করেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় জাতিসঙ্ঘের দীর্ঘ স্থায়িত্ব ও মানবকল্যাণে সার্বজনীন ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়।

বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে টেকসই ও শক্তিশালীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে জাতিসঙ্ঘের সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ