September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় আঠেরো বছর পূর্ণ হওয়া কিশোরীদের নিয়ে ব্রাকের স্বপ্নসারথী গ্রাজুয়েশন শ্রীমনি অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

“পার করেছি আঠেরো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই প্রতিপাদ্যকে ধারণ করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) কাঁঠালিয়া ব্রাক অফিসে উপজেলার ১৮ বছর পূর্ণ হয়েছে এমন ২৬ জন গ্রাজুয়েট কিশোরীকে নিয়ে গ্রাজুয়েশন শ্রীমনি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। ‘তিনি প্রধান অতিথির বক্তব্যে গ্রাজুয়েট কিশোরীদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ভালোভাবে জানতে এবং জীবনের সাফল্য লাভ করতে লক্ষ স্থীর রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা। সভাপতিত্ব করেন ঝালকাঠি ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো অডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ। সভায় আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্বপ্নসারথী গ্রাজুয়েটদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ