October 30, 2026, 11:44 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শ্রীপুরের গজারিয়া বনে ৯ বছরের শিশু হত্যার রহস্যের সমাধান করেছে পুলিশ

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

একটি ৯ বছরের শিশুর নিথর দেহ আর মাত্র ৩ ঘণ্টার মধ্যে রহস্যের সমাধান! কী ঘটেছিল শ্রীপুরের সেই গজারিয়া বনে?

গাজীপুরের শ্রীপুর, গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমারটেক গজারিয়া বন।

গত শনিবার (১১ অক্টোবর) সকালে সেখানে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয় ৯ বছরের হুজাইফা। এরপর শুরু হয় এক ভয়াবহ অপেক্ষার পালা। বিকেল ৩টার সময় সেই বনেই তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। বলৎকার ও হত্যার শিকার হয়েছে শিশুটি। প্রশ্ন ওঠে: কে এই পাষণ্ড? কেনই বা এমন নির্মমতা?

কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ চমক দেখাল। যেন এক থ্রিলার গল্পের মতো! মরদেহ উদ্ধারের ঠিক মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশ জানতে পারে সেই ঘাতকের পরিচয়। শনিবার গভীর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে ১৯ বছর বয়সী সোহাগ মিয়াকে। স্থানীয় হরমু মেম্বারের ছেলে এই যুবক কেন এমন ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ল? কীভাবে এত কম সময়ে পুলিশ এই রহস্যের জট খুলল?

কালিয়াকৈর সার্কেল এএসপি মেরাজুল ইসলাম রোববার (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সোহাগের জবানবন্দি এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের সব রহস্য উন্মোচন করেছে।

শিশু হুজাইফার নিখোঁজ হওয়া থেকে শুরু করে গজারিয়া বনের নীরবতা ভেঙে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে খুঁজে বের করার এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ