July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কচুয়ায় টিকা দান কর্মসূচির উদ্বোধন

সাইফুল (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।

দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়ায় ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে সরকারের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে টাইফয়েড এর টিকাদান কর্মসূচি।

১২ অক্টোবর সকাল ৯ টায় কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড এর টিকাদারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান ।

এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার মনি সংকর পাইক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেবদাস সাহা প্রমুখ।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মনি শংকর পাইক বলেন, এই কর্মসূচি ১৮ কার্যদিবস ধরে চলবে।

প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন কমিউনিটিভিত্তিকভাবে বিদ্যালয়বহির্ভূত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়াও বাড়ির পাশের ইপিআই টিকা কেন্দ্র থেকেও এ টিকা নিতে পারবেন।

প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, এই টিকা কার্যক্রমের আওতায় বাগেরহাট জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ