July 26, 2026, 7:32 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে  গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক সম্রাট মনি শেখ ও রাসেল ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটে  গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক সম্রাট মনি শেখ ও রাসেল ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামের নেতৃত্বে এস আই মনির হোসেন, এস আই স্নেহাশিস দাস, এস আই বিপ্লব রায়, এ এস আই মাফুজুর রহমান, এ এস আই মোহাম্মদ মাহতাব উদ্দিন, এ এস আই সেলিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বারাশীয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ এর বাড়িতে ১১ অক্টোবর ২০২৫ তারিখ রাত ০২:৫৫ ঘটিকায় অভিযান চালিয়ে মনির শেখ (৪৬), পিতা মৃত আব্দুল হামিদ শেখ সাং বারাশীয়া মধ্যপাড়া ও মোহাম্মদ রাসেল হোসেন (৩৫), পিতা মোহাম্মদ রাজ্জাক হোসেন সাং আট্টাকী, ফকিরহাট বাগেরহাট এদেরকে গ্রেফতার করে।

মনি শেখ এর হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ মূল্য অনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, মাদক বিক্রয়ের ১,৬৩,২০০/- (এক লক্ষ তেষট্টি হাজার দুইশত) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও আসামি রাসেল হোসেনের হেফাজত হতে এক কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ফকিরহাট মডেল থানার মামলা নং ০৭, তারিখ ১১ অক্টোবর ২০২৫ তারিখ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং ১৯(ক) রুজু হয়।আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ