September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনা হোমিওপ্যাথি কলেজে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

পাবনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নবগঠিত কমিটির সভাপতি (পদাধিকার বলে) জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোঃ আব্দুস ছালাম এবং নব কমিটির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

সভায় কলেজের একাডেমিক ভবন নির্মাণ, প্যাথলজি ল্যাব স্থাপন, প্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ শাখা। এই প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও মানোন্নয়নে সরকারি সহযোগিতা জরুরি। অতিথিরা কলেজের বর্তমান সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ