July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলা শিক্ষা অফিস আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা নামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন দলের হাতে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টের ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ