September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনা পলিথিন বর্জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনায় এ ধরনের অনুষ্ঠান এই প্রথম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন খুবির প্রাক্তন প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম কামরুল ইসলাম। বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য এ্যাড. মোঃ মমিনুল ইসলাম, সরদার আবু তাহের। অনুষ্ঠান উপস্থাপন করেন এ্যাড. মোঃ জোবায়ের শেখ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্ধৃতি দিয়ে সভায় বলা হয়, সুন্দরবনের প্রধান তিনটি নদ-নদীতে ১৭ প্রজাতির মাছ ও তিন প্রজাতির সেলফিশে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এমনকি, বনে মাছের পেটে পলিথিনের টুকরা পাওয়া গেছে। পলিথিনের রাসায়নিক বিষক্রিয়ায় ভূপৃষ্ঠ ক্রমাগত উত্যপ্ত হচ্ছে, যা থেকে ভূমিকম্প ও বজ্রপাত হচ্ছে। দেশে প্রতিদিন ২৪ হাজার মেট্রিক টন পলিথিন বর্জ্য তৈরি হচ্ছে । পলিথিন মাটিতে মিশে মাটির গুনাগুণ ও উর্বরতা শক্তি নষ্ট করছে। সৃষ্টি করছে জলাবদ্ধতা, কমিয়ে দিচ্ছে নদীর নাব্যতা।

এ সভায় বলা হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ওয়াটার এয়ার সয়েল পলিউশনের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইলিশের পেটে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। যা থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে।

সভায় উল্লেখ করা হয়, ২০৬০ সালের প্লাস্টিকের ব্যবহার তিনগুণ হতে পারে। ২০৪০ সালে প্লাস্টিকের বর্জ্যের পরিমাণ মাটি ও পানিতে ৫০ শতাংশ বাড়বে।

উল্লেখ্য, এ সংগঠনের সদস্যরা পলিথিন বর্জনের শপথ, প্রতিবেশী ও স্বজনদের পলিথিন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম বাসযোগ্য খুলনা নগরী পাবে।

অনুষ্ঠানে এ মাসেই পলিথিন বর্জনে শতাধিক আইনজীবী শপথ গ্রহণ করবেন বলে জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক প্রতিশ্রুতি দেন। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ