October 30, 2026, 11:57 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কবিরহাটে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর সহযোগিতায় দ্বীপ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার অন্তর্গত আবদুল্লাহ মিয়ার হাট শাখার উদ্যোগে এক কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব ওবায়দুল হক আজাদ, এরিয়া কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ জিহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জনাব আলা উদ্দিন টুটুল, এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী জনাব ইয়াছিন রুবেল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী, কেইস ম্যানেজমেন্ট অফিসার, অফিসার (LSED), হিসাবরক্ষণ অফিসারসহ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আবদুল্লাহ মিয়ার হাট এলাকার বিভিন্ন স্থান থেকে আগত উৎসাহী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল করে তোলা বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে তরুণরাই সবচেয়ে বড় সম্পদ। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা শুধু নিজেদের জীবনের পরিবর্তন ঘটাবে না, বরং সমাজ ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রেইজ প্রকল্পের মাধ্যমে এই তরুণদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, আর্থিক পরামর্শ এবং উদ্যোক্তা উন্নয়ন সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

সভা শেষে উপস্থিত তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ