July 25, 2026, 8:15 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে বাড়ির ম্যানেজার নিহত, আহত ৫

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারের আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণ হয়ে রাব্বানী (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে গতকাল রাত তিনটার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের রহমতুল্লাহর টিনশেট বাড়ির সেফটি ট্যাংক বিস্ফোরণ হলে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বানী রহমতুল্লাহর টিনশেট বাড়ির ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। এছাড়া আহতরা হলেন- মোঃ রোহান (০৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কাওসার আলী বলেন, গতকাল রাত ৩ টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির সেফটি ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলে বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হয়। আহত হয় বাড়ির অন্যান আরও ৫ জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে,বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ