September 15, 2026, 8:05 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে লেবুবুনিয়া বাজারে গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

শুক্রবার সন্ধ্যায় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় গোলাম আজম সৈকত বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই একমাত্র পথ।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা সরকারের নানামুখী ব্যর্থতা ও জনগণের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ