July 25, 2026, 8:14 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা

এস এম আরাফাত হোসাইন

বাগেরহাট জেলা থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটি, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর সভাপতি মনোনীত হয়েছেন নাজমুল হাসান সাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব।

‎শুক্রবার (১০ অক্টোবর) শাহবাগে ঢাকাস্থ বাগেরহাট ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। নব মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কমিট আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।

‎এসময় বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটির প্রধান উপদেষ্টা ডাঃ আতিয়ার রহমান, উপদেষ্টা এডভোকেট শামসুজ্জামান, এস এম আরাফাত হোসাইন সহ অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

‎নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান সাইফ বলেন, “বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ সোসাইটি একটি আস্থার সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো—বাগেরহাট থেকে ঢাকায় আগত শিক্ষার্থী ভাই ও বোনদের ভর্তি, আবাসন এবং শিক্ষা-সংক্রান্ত যেকোনো সমস্যায় তাদের পাশে ঢাল হয়ে থাকা।

‎আমরা বিশ্বাস করি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে আগামীর বাগেরহাটকে একটি সোনালী বাগেরহাট হিসেবে গড়ে তুলতে পারব। উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতিতে শিক্ষার্থীদের পাশে থেকে সকল প্রকার শিক্ষামূলক সহায়তা প্রদানই আমাদের অঙ্গীকার।”

‎উল্লেখ্য, বাগেরহাট জেলা থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ২০১৬ সালে বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সোসাইটি, ঢাকা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ