October 30, 2026, 11:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

আদ্যাপীঠ অনাথালয়ে নর নারায়ণ সেবা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ রাউজানের আদ্যাপীঠ অনাথালয় আশ্রমে স্বর্গীয় রাখাল চন্দ্র দে’র স্মরণে নবম তম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে নর নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানে পূজা-অর্চনা, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে উত্তর গুজরা আদ্যাপীঠ অন্নদা ঠাকুর রামকৃষ্ণ মিশনের পৌরহিত্য তপন চক্রবর্ত্তী পূজা-অর্চনার দায়িত্ব পালন করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবার বর্গ, আশ্রমের সেবক-সেবিকা, অনাথ শিশু ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বর্গীয় রাখাল চন্দ্র দে’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন এক মানবিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। তাঁর আদর্শ ও মানবসেবার চেতনা থেকেই প্রতি বছর এই নর নারায়ণ সেবার আয়োজন করা হয়।

উপস্থিত সবাই স্বর্গীয় রাখাল চন্দ্র দে’র আত্মার শান্তি কামনা করেন এবং আদ্যাপীঠ অনাথালয় আশ্রমের সার্বিক উন্নতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা জানান।

এই মানবিক আয়োজন অনাথ শিশু ও আশ্রমবাসীদের মুখে হাসি ফোটায়, আর সমাজে ছড়িয়ে দেয় সহমর্মিতা ও মানবসেবার বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ