October 31, 2026, 10:42 am
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

শরণখোলায় লোকালয় থেকে কুমিরের ছানা উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা নামক একটি খাল থেকে কুমির ছানাটি উদ্ধার করা হয়। পরে কুমির ছানাটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরতে গেলে তার জালে এই কুমিরের ছানাটি আটকা পড়ে। তারপরে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরের ছানাটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।

তিনি আরও জানান, কুমিরের ছানাটি দুই ফিট লম্বা, ধারণা করা হচ্ছে, দুই মাস বয়সী এই ছানাটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ের খালে ঢুকে পড়ে। আলম হাওলাদার বলেন, এর আগে সুন্দরবন থেকে আসা প্রায় শতাধিক অজগর সাপ উদ্ধার করা হলেও এবার প্রথম কুমিরের ছানা উদ্ধার করা হলো।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, কুমিরের ছানাটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ