September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে পুশ পোল স্থাপন ও তার পরিবর্তন কাজের জন্য উপজেলার কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইপাস মোড়ের ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে মেডিকেল মোড় পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল মোড়, মহিলা কলেজ, সাংগর, শরিফ মার্কেট ও জেলেপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে।

এছাড়া শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মহিলা কলেজ পর্যন্ত এবং বাইপাস মোড় থেকে মেডিকেল মোড়ের আগ পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রাজাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পল্লী বিদ্যুতায়নের সার্বিক কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।”

বিজ্ঞপ্তির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার্স ইনচার্জ, রাজাপুর থানা এবং স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর নিকট প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ