July 26, 2026, 6:55 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মুকসুদপুরে ইউপি সদস্য তবো ও তার ভাইয়ের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য তৈয়ব আলী সরদার তবো ও তার ভাই তোজাম সরদারের চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১২৭ নং কেজিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ফরিদুল শেখ ও শহিদুল ইসলাম।

এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির জাহিদ মুন্সি, সাহিদ ফকির, লিটু সরদার, ইসুফ সরদার, ভুলু সরদার, রঞ্জু কাজী, গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ শেখ, সদস্য সচিব রেজেওয়ান সরদার, ছাত্রদলের সভাপতি হানিফ সরদার, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, তবো ও তোজাম সরদার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অনিয়ম করে আসছে। এ অবস্থার পরিবর্তন না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

চাঁদাবাজির বিরুদ্ধে এ মানববন্ধনে এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ