September 15, 2026, 7:22 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকতের জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকতের নেতৃত্বে ব্যাপক জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে রাজাপুর উপজেলার বড়ইয়া, উত্তমপুর, পালট, মধ্য বড়ইয়া, চল্লিশ কাহনিয়া, চুনপুরি, মঠবাড়ি ও বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন এবং পথসভায় অংশ নেন।

এ সময় তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রার পুরো পথজুড়ে মোটরসাইকেলের শ্লোগান, ব্যানার-ফেস্টুন ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম আযম সৈকত দীর্ঘদিন ধরে রাজাপুর-কাঁঠালিয়া অঞ্চলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ