September 15, 2026, 7:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাট-১ আসনে জামায়াতের প্রার্থী রাহাদ — তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (সদর বাগেরহাট-চিতলমারী–মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে—এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন শেখ মনজুরুল হক রাহাদ ।

তিনি জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্র শিবিরের জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, তরুণ নেতৃত্ব, সংগঠনের প্রতি নিবেদন ও তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই মনজুরুল হক রাহাদকে বাগেরহাট-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী “দাঁড়িপাল্লা” প্রতীকে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামছে, যেখানে মনজুরুল হক রাহাদের মতো তরুণ নেতৃত্ব নতুন রাজনৈতিক ধারার বার্তা বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ